ISL ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্ট। দুই দলই ১২ ম্যাচে ২৩ পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল লিগ তালিকার শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে।
যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে, সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে, স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
একই সময়ে আরও দুটি ম্যাচ রয়েছে। জামশেদপুরের JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি, ওড়িশা এফসি-র, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে পাঞ্জাব এফসি, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলবে।