May 21, 2026 10:48 AM

printer

কড়া নিরাপত্তায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে, পুননির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 

কড়া নিরাপত্তায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে, পুননির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। ২৮৫ টি বুথে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত।

  ওই কেন্দ্রে দু’লক্ষ ৩৬ হাজার ৪৪৪ জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে, ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য রয়েছে ৩৫টি কুইক রেসপন্স টিম।   

   উল্লেখ্য, গত ২৯শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগ ওঠে। বিজেপির প্রতীক চিহ্নে সেলোটেপ, EVM-এ আতর লাগিয়ে দেওয়া সহ একাধিক ঘটনা প্রকাশ্যে আসতেই, ভোট বাতিল করা হয়। এই কেন্দ্রের ভোট গণনা ২৪শে মে। 

এদিকে, ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। যদিও, প্রার্থীপদ প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকছেন তিনি।