May 21, 2026 10:15 AM

printer

পশ্চিমবঙ্গ সরকার, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে BSF-এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে।

পশ্চিমবঙ্গ সরকার, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে BSF-এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে।

নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের ‘অসহযোগিতা’র কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার দু’সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার কিলোমিটার। তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ২’হাজার ২০০ কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় ১’হাজার ৬০০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও, প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত ২৭ কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি BSF-এর  হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ১৮ কিলোমিটার ফেন্সিং এলাকা এবং আরও ৯ কিলোমিটার বর্ডার আউটপোস্ট ও BSF পরিকাঠামো তৈরির জমি। তিনি বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং BSF দিচ্ছে।  

       অনুষ্ঠানে উপস্থিত BSF-এর মহা নির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন অনুভূত হচ্ছিল। নতুন সরকারের আমলে সেই সহযোগিতা মিলছে।