May 21, 2026 10:51 AM

printer

সংশোধিত নাগরিকত্ব আইন-CAA-র আওতায় পশ্চিমবঙ্গে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশোধিত নাগরিকত্ব আইন-CAA-র আওতায় পশ্চিমবঙ্গে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য BSF-কে জমি হস্তান্তরের অনুষ্ঠানে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা CAA-র অন্তর্ভুক্ত নন, তাঁদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে BSF-এর হাতে। এরপর বাংলাদেশের সীমান্ত রক্ষী BGB-র সঙ্গে কথা বলে তাঁদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, ‘ডিটেক্ট-ডিলিট এবং ডিপোর্ট’- এই পদ্ধতিতে কাজ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরো বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০২৪-এর ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্থান থেকে এরাজ্যে এসেছেন এরকম সাতটি সম্প্রদায়ের মানুষ, CAA-এর আওতাভুক্ত। তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।