May 15, 2026 6:08 PM

printer

সংশোধনাগারে বসে বন্দিরা  মোবাইল ফোন ব্যবহার করছে বলে অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার সংশোধনাগারে তল্লাশি অভিযান শুরু করেছে।

সংশোধনাগারে বসে বন্দিরা  মোবাইল ফোন ব্যবহার করছে বলে অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার সংশোধনাগারে তল্লাশি অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন আলিপুর প্রেসিডেন্সি সংশোধনাগারে গত সন্ধ্যায় এই অভিযান চালিয়ে স্মার্টফোন, সিমকার্ড সহ মোট ২৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 সন্দেশখালির শেখ সাজাহান সহ জেলে বসে যারা এই কাজ সংগঠিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তিনি জানিয়েছেন। পাশাপাশি কর্তব্যে অবহেলার জন্যে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এন কুজুর ও কো অর্ডিনেটর দীপ্ত ঘড়াই কে সাসপেন্ড করা হল বলে মুখ্যমন্ত্রী জানান। সংশোধনাগারের ডিজি এন রমেশবাবু জানান বর্তমানে রাজ্যে যে ৬১টি সংশোধনাগার রয়েছে সেখানে ধাপে ধাপে এই অভিযান চালানো হবে।