May 15, 2026 8:07 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওয়ানা দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওয়ানা দেবেন। ছয় দিনের এই সফরে  প্রথমেই যাবেন সংযুক্ত আরব আমীর শাহীতে, এরপর তিনি নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।

সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন যে, গত বছর সংযুক্ত আরব আমীরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় ১১ শতাংশ এখান থেকে আমদানি করা হয়েছে।

এছাড়া, সংযুক্ত আরব আমিরশাহী ভারতের মোট আমদানিকৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এল পি জির প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে থাকে এবং ভারতের পেট্রোলিয়াম রপ্তানির ক্ষেত্রেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।