আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে উর্ধ্বগতির প্রেক্ষিতে দেশে তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে ৯৭ টাকা ৭৭ পয়সা হয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম ৮৭ টাকা ৬৭ পয়সা থেকে বেড়ে ৯০ টাকা ৬৭ পয়সা হয়েছে।
পাশাপাশি মুম্বইতে পেট্রোলের বর্ধিত মূল্য হয়েছে লিটার পিছু ১০৬ টাকা ৬৮ পয়সা, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩ টাকা ১৪ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ১০৮ টাকা ৭৪ পয়সা এবং ডিজেলে বর্ধিত দাম হয়েছে ৯৫ টাকা ১৩ পয়সা। চেন্নাইতে লিটার পিছু পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা ৭৭ পয়সা, ডিজেলের দাম হয়েছে ৯৫ টাকা ৩৫ পয়সা।