অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায়, কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করেছে ইডি।
সোনা পাপ্পুর তোলাবাজি, প্রতারণা, NRI কোটায় মেডিক্যালে ভর্তি এবং বালি পাচার মামলায় গতকাল তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। ১০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাঁকে গ্রেফতার করে। এর আগে একাধিকার তাঁকে ডেকে পাঠালেও, হাজিরা এড়িয়ে যান এই পুলিশ আধিকারিক। তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ’ও জারি হয়।
আজ তাঁকে আদালতে হাজির করানো হবে।
News On AIR | May 15, 2026 8:43 AM
অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায়, কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করেছে ইডি।