মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে নিয়ে, গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা- CBI, ঘটনাস্থল ঘুরে দেখেছেন। কেন্দ্রীয় গোয়েন্দারা প্রথমে বারাসাত ১১ নম্বর রেলগেট লাগোয়া এলাকায় যান। ওই জায়গা থেকেই খুনে ব্যবহৃত মোটরবাইকটি উদ্ধার হয়। সেখানে ভিডিওগ্রাফি করেন তাঁরা। পাশাপাশি CBI আধিকারিকরা যান, বিরাটির মহাজাতি নগর এলাকাতেও।
উল্লেখ্য, মঙ্গলবার ধৃত তিনজনকে হেফাজতে নিয়েছে CBI।