লোকসভা, বিধানসভা এবং আঞ্চলিক নির্বাচন একসঙ্গে সম্পন্ন করা হলে প্রায় ৭ লক্ষ কোটি টাকা সাশ্রয়, শাসনের দক্ষতা বৃদ্ধি এবং ভারতের জিডিপি ১ দশমিক ৬ শতাংশ হারে পর্যন্ত বাড়তে পারে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং লোকসভার সাংসদ পি.পি. চৌধুরী গতকাল সন্ধ্যায় গুজরাটের গান্ধীনগরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।
শ্রী চৌধুরী আরও বলেন, এই প্রস্তাবটি যাচাই করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি আট সদস্যের কমিটি গঠন করেন। তিনি বলেন, কমিটি লোকসভা ও বিধানসভা নির্বাচন একসাথে সম্পন্ন করার পাশাপাশি পরবর্তী ১০০ দিনের মধ্যে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন করার প্রস্তাব দেয়।