May 20, 2026 10:04 AM

printer

ভারত-ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্ব ভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে।

ভারত-ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্ব ভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালীর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথভাবে এক প্রতিবেদনে বলেছেন, দুই দেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

দুই নেতা উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রজ্ঞার মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে।

উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুই পক্ষের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে।

প্রতিরক্ষা, মহাকাশ, পরিবেশবান্ধব প্রযুক্তি, মোটরগাড়ির যন্ত্রাংশ, ওষুধ পত্র, সহ বেশ কিছু ক্ষেত্রে ২০২৯ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে ২০ হাজার ইউরোর লক্ষ্যমাত্রা অর্জন করার ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন তাঁরা।