May 20, 2026 12:42 PM

printer

রাজ্য সরকার প্রথম দফায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে চার শহরকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার প্রথম দফায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে চার শহরকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার পৌরহিত্যে গতকাল নতুন দিল্লীতে আয়োজিত বৈঠকে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল যোগ দেন। পরে তিনি বলেন এই প্রকল্পে দক্ষিনবঙ্গের দূর্গাপুরআসানসোল ও উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং শহরকে যুক্ত করা হবে। এইজন্যে কেন্দ্র রাজ্যকে দুশো কোটি টাকা দেবে বলে তিনি জানান। এই প্রকল্পে চার শহরকে প্লাস্টিক মুক্ত করা ছাড়াও পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে।