রেলযাত্রায় শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বশীল ভ্রমণ সংস্কৃতিকে উৎসাহিত করার লক্ষ্যে গতকাল পার্ক সার্কাস ও শিয়ালদহ স্টেশনে বিশেষ নিবিড় টিকিট চেকিং অভিযান করা হয়। এই অভিযানে বিভাগীয় কর্তৃপক্ষ বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট ৪৪১ জন যাত্রীকে আটক করে বলে রেল সূত্রের খবর। জরিমানা করা যাত্রীদের মধ্যে ৪১২ জন বৈধ টিকিট ছাড়া ভ্রমণ করছিলেন, ১৯ জন যাত্রীর কাছে আনবুকড লাগেজ পাওয়া যায় এবং আরও ১০টি থুতু ফেলার (Spitting) ঘটনা ধরা পড়ে। ভবিষ্যতে এই ধরনের অনিয়ম রোধ করতে রেলওয়ের নিয়ম অনুযায়ী মোট ১লক্ষ ২৬ হাজার ৮৪০টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে রেল সূত্রের খবর।
News On AIR | May 15, 2026 8:55 AM
রেলযাত্রায় শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বশীল ভ্রমণ সংস্কৃতিকে উৎসাহিত করার লক্ষ্যে গতকাল পার্ক সার্কাস ও শিয়ালদহ স্টেশনে বিশেষ নিবিড় টিকিট চেকিং অভিযান করা হয়।