May 15, 2026 7:58 AM

printer

ধর্মশালায় আইপিএল ক্রিকেটের গতকালের ম্যাচে  মুম্বই ইন্ডিয়ান্স  ৬ ইউকেটে হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংসকে।

ধর্মশালায় আইপিএল ক্রিকেটের গতকালের ম্যাচে  মুম্বই ইন্ডিয়ান্স  ৬ ইউকেটে হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংসকে । প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২০০ রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২০১ রান তুলে নেয় মুম্বই। ৩৩ বলে ৭৫ রান করেন তিলক ভার্মা।

আইপিএলের আজকের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনউতে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।