প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পুত্তাপর্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বা সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্র-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া, শ্রী সিং আনাকাপল্লি জেলার টি. সিরাসাপল্লি গ্রামে ভারত ডাইনামিক্স লিমিটেড এর একটি অত্যাধুনিক নৌ-ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডুও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
News On AIR | May 15, 2026 8:15 AM
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পুত্তাপর্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বা সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন।