রাজ্যের সব সরকারী এবং সরকারী সাহায্যপ্রাপ্ত কলেজগুলি পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা দফতরের তরফে গতকাল এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। নতুন সরকার, অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ ও চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করেছে। সেই অনুযায়ী কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত। এরফলে পরিচালন সমিতির সভাপতি ও অন্যান্য মনোনীত সদস্যদের মেয়াদ বাতিল হয়ে গেল।
উল্লেখ্য, গত এক দশকে রাজ্যের বিভিন্ন কলেজে পরিচালন সমিতিতে শাসক দলের নেতাদের প্রভাব খাটানোর অভিযোগ উঠছিল। স্বচ্ছতা ফেরাতেই এই উদ্যোগ বলে জানা গেছে।