May 14, 2026 9:31 AM

printer

কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার, অন্য রাজ্যে পন্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।

কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার, অন্য রাজ্যে পন্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপনন দপ্তরের তরফে  গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পিঁয়াজ, শাকসব্জী, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষি পণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবেনা। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। চাষীরা পন্যের সঠিক মূল্য পাবেন। আলু, সবজি, ফলমূল ও অন্যান্য শস্য ভিন রাজ্যে রপ্তানির ক্ষেত্রে কৃষক ও ব্যবসায়ীরা এতদিন হয়রানির শিকার হতেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। আন্তঃরাজ্য সীমান্তে অকারণে পন্যবাহী গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।