May 14, 2026 7:54 AM

printer

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড়, এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড়, এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভাদোহি জেলায়। মারা গেছেন ১৫ জন। বহু আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মির্জাপুরে ১০ জন, ফতেহপুরে ৯ জন, বাদায়ুনে ৫ জন এবং বেরেলি জেলায় ৪ জন প্রাণ হারিয়েছেন।

মৃতদের অনেকেই বজ্রাহত হয়ে প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ার কারণে মানুষ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় গতকাল আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের ফলে বহু জায়গায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।