মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার ওপর জোর দিয়েছেন।। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটিই প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, চিনের রাষ্ট্রপতির সঙ্গে ট্রাম্পের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠক শেষে এক সমাবেশে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সংঘাতের বদলে সহযোগিতার পরিবেশ তৈরির ওপর জোর দিয়ে বলেন যে, চীন ও আমেরিকার উচিত একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া।
আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় দুই দেশের মধ্যে সম্পর্ককে জোরদার করার উপর জোর দিয়েছেন ডোনাল্ড ট্ট্রাম্প
ট্রাম্পের এই সফরে তার সাথে রয়েছেন এনভিডিয়ার (Nvidia) জেনসেন হুয়াং, অ্যাপলের টিম কুক, টেসলা ও স্পেস-এক্সের ইলন মাস্ক এবং ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্কের মতো শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়িক নেতৃবৃন্দ।