May 18, 2026 9:04 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চলতি মাসের ২৬ তারিখে কেরালামে প্রবেশ করতে পারে।

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চলতি মাসের ২৬ তারিখে কেরালামে প্রবেশ করতে পারে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু দক্ষিণ-পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

IMD আরও জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উপকূলীয় কর্ণাটক এবং কেরালা ও মাহে-তে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালেও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।

অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে IMD। পশ্চিম উত্তরপ্রদেশে আজ তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, মারাঠওয়াড়া, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা এবং বিদর্ভের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা। আগামী তিন চার দিন উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।