May 18, 2026 8:57 AM

printer

তিরুবনন্তপুরম সেন্ট্রাল – হজরত নিজামুদ্দীন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকান্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

তিরুবনন্তপুরম সেন্ট্রাল – হজরত নিজামুদ্দীন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকান্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড়-আলোট স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটিতে আগুন লাগে।