May 18, 2026 8:56 AM

printer

কংগ্রেসের ভি ডি সতীসান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ নেবেন।

কংগ্রেসের ভি ডি সতীসান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ নেবেন। গতকাল ২১ সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীসান সহ ১৪ জন এই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথগ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন।

মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের ১১ জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে পাঁচটি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস (জোসেফ), আরএসপি, কেরালা কংগ্রেস (জেকব) এবং কমিউনিস্ট মার্ক্সিস্ট পার্টি একটি করে মন্ত্রিত্ব পেয়েছেন। সতীসান আরও বলেছেন, তিরুবানচু রাধাকৃষ্ণাণ স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করবেন শনিমোল ওসমান।