December 3, 2025 9:27 PM

printer

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী আজ বিজেপির পশ্চিমবঙ্গের  সাংসদদের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী আজ বিজেপির পশ্চিমবঙ্গের  সাংসদদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন,  মূলত এসআইআর প্রক্রিয়া যাতে সঠিক ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ও তদারকির বিষয়ে আলোচনা হয়েছে।

পাশাপাশি সাংসদদের নিজস্ব এলাকায় মানুষের সঙ্গে বিশেষ করে যুব সমাজের সঙ্গে সরাসরি সংযোগ জোরদার করা, সাধারণ মানুষের পাশে আরও সক্রিয়ভাবে থাকা ও জনসমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মসূচি কিভাবে আরও কার্যকরভাবে রূপায়িত করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।