May 18, 2026 9:06 AM

printer

পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই ২০হাজার মেট্রিক টন এল পিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে।

পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই ২০হাজার মেট্রিক টন এল পিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ড-এর পতাকা বহনকারী জাহাজ ‘এমভি সাইমি’ কাতার থেকে যাত্রা শুরু করে চলতি মাসের ১৩ তারিখে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল।

উল্লেখ্য গত মার্চ মাসের শুরু থেকে ভারতের পতাকা বহনকারী ১২টি এলপিজি ট্যাঙ্কার এবং একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ওমানের উপকূলের সন্নিকটে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ চলাচল হয়।