May 18, 2026 9:00 AM

printer

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেরাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেরাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সেরাজ্যের সরকারে নতুন দুজন পূর্ণ মন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য দুজন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দুজন পূর্ণ মন্ত্রী হিসাবে ভুপেন্দ্র চৌধুরীকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মনোজ কুমার পান্ডেকে খাদ্য ও গণবন্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।  

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে অজিত পাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে, সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন।