May 14, 2026 1:23 PM

printer

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ফল ঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, পাশের হার ৯১ দশমিক ২/৩ শতাংশ।
 
পাশের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। সেখানে পাশের হার ৯৪ দশমিক ১/৯ শতাংশ। এরপর যথাক্রমে রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। প্রথম দশে স্থান পেয়েছেন ৬৪ জন। ৪৯৬ পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। ঐ স্কুল থেকেই ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুন্ডু ৪৯৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ৪৯৪ পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাঁচ জন।
 
আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। result.wb.gov.in, www.indiaresults.com, ইত্যাদি ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে।
 
এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে। চতুর্থ সেমিস্টারে মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৯২০ জন। তার মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি।‌ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৭৩৯ জন। গত সেপ্টেম্বর মাসে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার পর অক্টোবরে ফল প্রকাশ হয়। এবার তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের প্রাপ্ত নম্বরের যোগ ফলের ভিত্তিতেই পূর্ণাঙ্গ মেধাতালিকা তৈরি এবং পাশ ও ফেল নির্ধারিত হবে।