May 14, 2026 1:24 PM

printer

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মানুষের কাছে জ্বালানী সংরক্ষণের উদ্যোগে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মানুষের কাছে জ্বালানী সংরক্ষণের উদ্যোগে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ কলকাতায় লোকভবন থেকে প্রচারিত এক বার্তায় রাজ্যপাল বলেছেন, দায়িত্বশীল উদ্যোগ এবং সক্রিয় জন ভাগীদারীর মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়া দরকার। তিনি রাজ্যের সাধারণ মানুষের কাছে গণ পরিবহন ব্যবস্থা এবং কার পুল ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও ভোজ্য তেলের ব্যবহার কমানো, বিদেশ থেকে আমদানিকৃত সোনা লেনদেন কমানোর কথাও তিনি বলেছেন। রাজ্যপাল বিভিন্ন সংস্থা, শিল্প এবং অফিসগুলির কাছে ভার্চুয়াল মাধ্যমে কাজ করা এবং কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম-এর ব্যবস্থা করার কথাও বলেছেন।