May 11, 2026 9:54 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট ও রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট ও রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী ৩-৪ দিন একই রকম পরিস্থিতি থাকবে। দিনের বেলায় কোঙ্কন এবং গোয়ার বিভিন্ন স্থানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজস্থানের বিভিন্ন স্থানে ধূলিঝড় হতে পারে।
এদিকে, আসাম, মেঘালয়, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু ও কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে বজ্রঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং উত্তর-পুর্বের রাজ্যগুলোর বেশকিছু অংশে একইরকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে, চার ধাম যাত্রার তীর্থযাত্রী এবং পর্যটকদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ডে রাজ্য প্রশাসন। আগামীকাল এবং পরশু উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে।
খারাপ আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে ভ্রমণের সময় পর্যটকদের অবশ্যই আবহাওয়ার সর্বশেষ তথ্য সংগ্রহ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের ভ্রমণের পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে