April 21, 2026 1:06 PM

printer

FSSAI, নিজেদের পণ্য সামগ্রীতে অশ্বগন্ধার পাতা ও তার রস ব্যবহা্রের ওপর নিষেধাজ্ঞা জারী করেছে

ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI, নির্ধারিত মাত্রার সঙ্গে সঙ্গতি রেখেই নিজেদের পণ্য সামগ্রীতে কেবলমাত্র অশ্বগন্ধার মূল ও নির্যাসটুকু ব্যবহার করার দিকটি সুনিশ্চিত করতে ব্যবসায়ী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। এক নির্দেশিকায় FSSAI আবারো জানিয়েছে, বর্তমান নিয়ম অনুযায়ী অশ্বগন্ধার পাতা সরাসরি বা তার রস ব্যবহার করার অনুমতি নেই। অশ্বগন্ধার মূল ও তার রসটুকুও সীমিত মাত্রায় ব্যবহারের বিষয়ে আয়ুষ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের খাদ্য ও নিরাপত্তা কমিশনারকে বিষয়টি কড়া নজরে রাখতে হবে। এর অন্যথায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।