April 21, 2026 1:14 PM

printer

তামিলনাড়ুতে একদফা এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযানের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে ওয়েবকাস্টিং এর ট্রায়ালরান।

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে  ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন  ভোটদাতা তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন মহিলা ও ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের।  আপিলেট ট্রাইব্যুনালে আজ যোগ্য ভোটারদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে, ভোটদাতার সংখ্যার পরিবর্তন হতে পারে।

এই দফায় প্রার্থী আছেন ১ হাজার ৪৭৮ জন।

এদিকে নির্বাচন কমিশন, ভোটের আগে নিরাপত্তা আরও জোরদার করেছে। ৮ হাজার বুথ , সুপার সেনসিটিভ বা অতি  উত্তেজনাপ্রবন  হিসেবে  চিনহিত করা হয়েছে।  মোতায়েন কড়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সীমান্ত এলাকায় চলেছে কড়া নজরদারি। কোনোরকম অপ্রীতিকর ঘটনা রোধে আন্তর্জাতিক ও আন্তঃ রাজ্য সীমান্ত সিল করে দেওয়া হয়েছে।

তামিলনাড়ুতে প্রচারাভিযানের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। এর সঙ্গেই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। তাই শেষ মুহূর্তের প্রচার চলছে রাজ্যের সব জেলায়।

অনেক আসনে ত্রিমুখী , আবার কোথাও চার বা পাঁচ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন । প্রচারের শেষ দিনে গ্রীষ্মের তীব্র উত্তাপও  প্রার্থীদের সামনে বড় চ্যালেঞ্জ ।

 

বিজেপি নেতা এডাপাডি পলানিসামি  জোটের প্রার্থীদের সমর্থনে প্রচারে বলেন, ডিএমকের শাসনে রাজ্য সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছে  এবং বংশানুক্রমিক রাজনীতি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেছে বলে অভিযোগ করেন । তিনি আরও বলেন , ডিএমকে সরকারের আমলে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, নারীদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। 

অন্যদিকে, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, ডিএমকে সরকারের কারণে তামিলনাড়ু উন্নতি করছে। তিনি এআইএডিএমকে-কে বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য সতর্ক করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বর্তমান অবস্থার উদাহরণ দেন ।

এদিকে, আয়কর দপ্তর রাজ্য কংগ্রেস সভাপতি সেলভা পেরুন্তাগাইকে রাজনৈতিক কাজ থেকে বিরত রাখছে কংগ্রেস অভিযোগ করেছে। তারা এই তল্লাশিকে কেন্দ্রীয় সংস্থাগুলির প্রকাশ্য অপব্যবহার বলে অভিহিত করেছে।