April 21, 2026 1:12 PM

printer

সরকার, কৃষকদের সহায়তা এবং অভ্যন্তরীন বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ২৫ লক্ষ মেট্রিক টন গম রপ্তানি অনুমোদন করেছে।

সরকার, কৃষকদের সহায়তা এবং অভ্যন্তরীন বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ২৫ লক্ষ মেট্রিক টন গম রপ্তানি অনুমোদন করেছে। গম উত্পাদনের লক্ষ্যমাত্রা, মজুত ভান্ডার ও দাম পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত। খাদ্য ও গণবন্টন এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, চলতি বছর রবি মরসুমে ৩৩৪ লক্ষ হেক্টর জমিতে গমের উত্পাদন হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ৩২৮ লক্ষ হেক্টর।

২০২৫-২৬ শস্য বর্ষে এক হাজার ২০২ লক্ষ মেট্রিক টন গমের উত্পাদন হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার এবছর জানুয়ারিতে ৫ লক্ষ মেট্রিক টন গম রপ্তানির অনুমোদন দেয়। ফেব্রুয়ারিতে দেওয়া হয় আরও ২৫ লক্ষ মেট্রিক টন গম এবং ৫ লক্ষ মেট্রিক টন গমজাত সামগ্রী। সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে মোট ৫০ লক্ষ মেট্রিক টন গম ও ১০ লক্ষ মেট্রিক টন গমজাত সামগ্রীর অনুমোদন মিলল।