জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার দ্বিতীয় সেশনের ফল প্রকাশিত হয়েছে। আড়াই লক্ষ পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছেন। জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার প্রথম পত্রের B.E ও B.Tech এর চূড়ান্ত “অ্যানসার কি” প্রকাশের পর গতকাল ফল ঘোষণা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার্থীরা jeemain.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে স্কোরকার্ড দেখতে পারবেন।
উল্লেখ্য, জানুয়ারিতে প্রথম ও এপ্রিলে দ্বিতীয় সেশনের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা হয়। দুই সেশনের ১৫ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
ভারত ও বিদেশের মোট ৩১৯ টি শহরে ১৩ টি ভাষায় এই দ্বিতীয় সেশনের পরীক্ষা নেওয়া হয়।