পশ্চিমবঙ্গ

June 18, 2025 6:31 PM

views 36

নদীয়ার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ।

নদীয়ার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ডিসিআরসি পানিঘাটা  উমা দাস স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ভোটের সরঞ্জাম নিয়ে ইতমধ্যেই ভোট কর্মীরা নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল সকাল ৭-টা থেকে সন্ধে ৬’টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ২৩...

June 18, 2025 6:07 PM

views 15

১লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ফের ১০০ দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

১লা আগস্ট থেকে রাজ্যে ফের ১০০ দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও  বিচারপতি চৈতালী চ্যাটার্জী দাসের ডিভিশন বেঞ্চে আজ জানিয়েছেন, দুর্নীতি রোধে প্রয়োজনে যেকোনো শর্ত বা বিধি নিষেধ আরোপ করতে পারবে কেন্দ্র। পাশাপাশি এর আগে দুর্নীতির তদন্তে উ...

June 18, 2025 11:59 AM

views 210

দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে তৈরি নিম্নচাপ এলাকাটি  ধীরে ধীরে পশ্চিম, উত্তর -পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

দক্ষিণ পশ্চিম বংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে তৈরি নিম্নচাপ এলাকাটি  ধীরে ধীরে পশ্চিম, উত্তর -পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এরফলে রাজ্যের প্রায় সব জেলায় আজ ও আগামীকাল   বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ লাল স...

June 17, 2025 7:04 PM

views 42

রাজ্যের জারি করা নতুন OBC বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

রাজ্যের জারি করা নতুন OBC বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩১শে জুলাই পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে, দুই বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। আজ আদালতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কেন্দ্রে...

June 17, 2025 4:46 PM

views 28

কলকাতা হাইকোর্ট, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশের নির্দেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্ট, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশের নির্দেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিন্‌হা, পয়লা জুলাইয়ের মধ্যে রাজ্যের নির্দিষ্ট ওয়েবসাইটে এই  সুপারিশ প্রকাশ করার জন্য আজ নির্দেশ দেন। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, বেতন কমিশনের সুপারিশ সরকারের কোনও গোপন নথি নয়। তা’ সমস্ত সরকারি কর্মচারীর জন্যই। কাজেই ...

June 17, 2025 4:28 PM

views 53

কলকাতা হাইকোর্ট, আরো শতাধিক NIOS DL এড ডিগ্রি প্রাপ্তদের, ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্ট, আরো শতাধিক NIOS DL এড ডিগ্রি প্রাপ্তদের, ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।   বিচারপতি সৌগত ভট্টাচার্য গত ১৩ জুন এক নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলাকারীদের নথিপত্র যাচাই প্রক্রিয়ায় ডাকার নির্দেশ দিয়েছিলেন।এরপর নতুন করে আরও মামলা দা...

June 17, 2025 9:02 AM

views 21

নদীয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে।

নদীয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। আগামী ১৯-শে জুনের ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। এদিকে, উপ-নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল এক পর্যালোচনা বৈঠক করেন। কালিগঞ্জে বিডিও অফিসের কনফারেন্স হলে ওই...

June 17, 2025 8:15 AM

views 18

বাংলাদেশে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হামলার প্রতিবাদে বিজেপি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করে।

বাংলাদেষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হামলার প্রতিবাদে বিজেপি গতকাল কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করে। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এই অভিযানে উপস্থিত ছিলেন। শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে তাঁরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যান। রাজ্য সাধারণ সম্পাদক চট্টোপাধ্যায় সাংব...

June 17, 2025 7:57 AM

views 20

স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া, গতকাল শুরু হয়েছে। বিকেল পাঁচটা থেকে এই অনলাইনে আবেদন জানানোর কাজ শুরু হয়েছে, চলবে ১৪ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত। নবম-দশমে ২৩ হাজার ২১২ এবং একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪ টি শূন্যপদে শিক্ষক নিয়ো...

June 16, 2025 8:55 PM

views 121

১০০ দিনের কাজের প্রকল্পের অর্থ বরাদ্দ থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অভিযোগ করেছেন।

১০০ দিনের কাজ  সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগে  কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিধানসভায় দাঁড়িয়ে  তিনি অভিযোগ করেন, প্রকল্পে যে ধরণের অসঙ্গতির অভিযোগ তুলে এরাজ্যের বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে সে ধরনের অসঙ্গতি অন্য অনেক রাজ্যে রয়ে...