পশ্চিমবঙ্গ

July 7, 2025 9:48 PM

views 45

কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিক কমিশন এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায়, অযোগ্য হিসাবে চিহ্নিতরা বসতে পারবে না বলে নির্দেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিক কমিশন এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায়, অযোগ্য হিসাবে চিহ্নিতরা বসতে পারবে না বলে নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য জানিয়েছেন, অযোগ্য হিসাবে চিহ্নিত কোনো প্রার্থী ইতোমধ্যেই আবেদন করে থাকলে, তা বাতিল করতে হবে। তিনি আজ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে জারি হওয়া এসএসসি...

July 7, 2025 1:32 PM

views 13

বীর বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তর আত্মবলিদান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে।

বীর বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তর আত্মবলিদান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অলিন্দ লড়াইয়ে বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ ও বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিং ভবনে দুঃসাহসিক অভিযান চালিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্...

July 7, 2025 11:01 AM

views 14

রেল সুরক্ষা বাহিনী RPF-এর তৎপরতা ও প্রচেষ্টার ফলে এক ১৬ বছরের কিশোরীকে পাচারের চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে।

রেল সুরক্ষা বাহিনী RPF-এর তৎপরতা ও প্রচেষ্টার ফলে এক ১৬ বছরের কিশোরীকে পাচারের চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। “Operation Nanhe Fariste”-এর আওতায় ১৬ বছরের ওই কিশোরীকে উদ্ধার করার পাশাপাশি দুই মহিলা পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে বলে শিয়ালদা ডিভিশন সূত্রের খবর। গত ৪ঠা জুলাই, শিয়ালদহ মেন পোস্টের ...

July 7, 2025 8:40 AM

views 19

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আজ থেকে ফের পঠনপাঠন শুরু হচ্ছে।

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আজ থেকে ফের পঠনপাঠন শুরু হচ্ছে। সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ খোলা থাকবে। বৈধ পরিচয়পত্র ছাড়া কলেজে ঢুকতে পারবেন না ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, ল কলেজে এক পড়ুয়াকে গণধর্ষণের প্রেক্ষিতে এক সপ্তাহ ধরে কলেজ বন্ধ ছিল। কেন ক্লাস বন্ধ রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন ...

July 5, 2025 9:47 AM

views 172

বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের একাংশ

চাকরি ফেরানোর দাবিতে আজ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠনের তরফে সুমন বিশ্বাস জানান, নিজেদের দাবির কথা তাঁরা বিজেপি রাজ্য সভাপতির কাছে তুলে ধরবেন। আইনি লড়াইয়ে চাকরি ফেরানো ছাড়াও ২২ লক্ষ ওএমআর...

July 5, 2025 9:44 AM

views 26

এক সপ্তাহ বন্ধ থাকার পর দক্ষিণ কলকাতার কসবা ল’কলেজে আগামী সোমবার থেকে আবার ক্লাস শুরু হতে চলেছে

এক সপ্তাহ বন্ধ থাকার পর দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে আগামী সোমবার ৭ই জুলাই থেকে আবার ক্লাস শুরু হতে চলেছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের অনুমতি পাওয়ার পর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছেন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। ক্লাস চালুর সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ছাত্রছাত্রীদের মধ্যে। অন্যদিক...

July 4, 2025 11:06 AM

views 9

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট গতকাল সমাপ্ত হয়েছে।

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট গতকাল সমাপ্ত হয়েছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন এই সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজের প্রশংসা করে বলেন,এই সংস্থা বছরের পর বছর দেশে...

July 3, 2025 10:12 PM

views 17

সাউথ ক্যালকাটা ল’ কলেজে ইউনিয়ান রুমে ছাত্রীর গণধর্ষণের ঘটনার পর, রাজ্যের সব কলেজ-বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখতে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সাউথ ক্যালকাটা ল’ কলেজে ইউনিয়ান রুমে ছাত্রীর গণধর্ষণের ঘটনার পর, রাজ্যের সব কলেজ-বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখতে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, কলেজ কর্তৃপক্ষ এব্যাপারে নজরদারি চালাবে। কোনো ...

July 3, 2025 9:10 AM

views 9

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনশন কর্মসূচিতে আজ যোগ দেবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনশন কর্মসূচিতে আজ যোগ দেবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফেরানো, নিয়োগ পরীক্ষার আবেদনের দিন পিছিয়ে দেওয়া, ২২ লক্ষ ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করা সহ একাধিক দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান ও অনশন চালিয়ে যাচ্ছেন চাকরি হা...

July 3, 2025 8:55 AM

views 18

পুলিশের অনুমতি না মেলায় আজকের পরিবর্তে আগামী ৮ তারিখ নবান্ন অভিযান করবেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ।

পুলিশের অনুমতি না মেলায় আজকের পরিবর্তে আগামী ৮ তারিখ নবান্ন অভিযান করবেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ, হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ। গতকাল হাওড়া পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীদের প্...