September 6, 2024 1:36 PM
24
আরজি কর আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়ি সহ অন্ততঃ ৭ জায়গায় চলছে ইডি তল্লাশি। CBI এর হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সন্দীপ ঘোষের করা আবেদন খারিজ সুপ্রিম কোর্টে।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নিতীর তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয়-ইডি, আজ সকাল থেকে অন্ততঃ পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে। এদিন সকালে ইডি আধিকারিকরা পৌঁছে যান আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। বাড়ী তালা বন্ধ থাকায় আধিকারিকরা, পরিবারের সদস্য ও আশেপাশের মানুষদ...