মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিনদিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিংয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহু-প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে । ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে এবারের সফরে ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প চীনে আসছেন না ।চীনে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সফরে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। এয়ার ফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে আছেন বিদেশ সচিব মার্কো রুবিও, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল প্রমূখ।
News On AIR | May 13, 2026 8:59 AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিনদিনের সফরে চীনের রাজধানী বেজিং যাচ্ছেন