আন্তর্জাতিক

December 20, 2025 2:57 PM

views 37

পাকিস্তানের আদালত আজ তোশাখানা-২ দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।

পাকিস্তানের আদালত আজ তোশাখানা-২ দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। বিশেষ আদালতের বিচারপতি শাহরুখ আরজুমান্দ, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে এই মামলার রায় ঘোষণা করেন। ইমরান খান এবং তার স্ত্রীকে পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারা অনুযা...

December 19, 2025 10:05 PM

views 12

রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি কর্তৃক্ত রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করাকে ডাকাতির উদ্দেশ্যে পদক্ষেপ বলে মন্তব্য করেছেন

রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি কর্তৃক্ত রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করাকে ডাকাতির উদ্দেশ্যে পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। মস্কোয় বর্ষশেষ সাংবাদিক সম্মেলনে আজ তিনি বলেন, ইউরোজোনের বিশ্বাস ও মর্যাদা ভঙ্গ করে খোলাখুলিভাবে রুশ সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে। রাশিয়া সহ বহু দেশই ইউরোপ...

December 19, 2025 12:41 PM

views 128

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে আজ নতুন করে অস্থিরতা তৈরী হয়েছে। 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে আজ নতুন করে অস্থিরতা তৈরী হয়েছে।  ধানমন্ডি এলাকার বাঙালির সাংস্কৃতিক সংগঠন 'ছায়ানট'-এর প্রাঙ্গন জুড়ে ভাঙচুর চলে। বিক্ষিপ্তভাবে আগুনও ধরিয়ে দেওয়া হয়।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি ধর্মীয় স্লোগান দিতে দ...

December 19, 2025 12:39 PM

views 43

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০২৬ অর্থবর্ষে জাতীয় প্রতিরক্ষা অনুমোদিত আইন স্বাক্ষর করেছেন। 

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০২৬ অর্থবর্ষে জাতীয় প্রতিরক্ষা অনুমোদিত আইন স্বাক্ষর করেছেন।  এরফলে ভারত এবং কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে যোগাযোগ আরও  বৃদ্ধি পাবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রতিরক্ষা জোটকে শক্তিশালী করে কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতা আরও প্রসারিত করার কথা বলা...

December 19, 2025 12:37 PM

views 14

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেদেশের নিরাপত্তা বাণিজ্য এবং প্রযুক্তিগত ক্ষমতা সম্প্রসারণে বহির্বিশ্বে আধিপত্য স্থাপনের জন্য একটি আদেশে সাক্ষর করেছেন

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেদেশের নিরাপত্তা বাণিজ্য এবং প্রযুক্তিগত ক্ষমতা সম্প্রসারণে বহির্বিশ্বে আধিপত্য স্থাপনের জন্য একটি আদেশে সাক্ষর করেছেন।মহাকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি সুনিশ্চিত করা শীর্ষক একটি আদেশে সেদেশের প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়ন, নেতৃত্ব এবং সামগ্রিক নিয়ন্...

December 19, 2025 12:35 PM

views 66

বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর হিংসা ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর হিংসা ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ঢাকা শহরে মুখোশধারী হামলাকারীরা তাকে গুলি করে। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলে সেখানেই গতকাল তিনি মারা যান।  হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কয়েক শো সমর্থক রাজধানীতে  জমায়েত হয়ে বিক্ষোভে অংশ নেন।  তাঁরা দ্য ডেইলি স...

December 18, 2025 12:55 PM

views 46

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের কাছে ভূখন্ড হস্তান্তরের দাবি তিনি মানতে নারাজ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের কাছে ভূখন্ড হস্তান্তরের দাবি তিনি মানতে নারাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের বার্ষিক বৈঠকে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের সমালোচনা করেন এবং বলেন, প্রয়োজন হলে রাশিয়া জোর করে ভূখন্ড দখল করবে। পাশাপাশি পুতিন উল্লেখ করেন, রাশিয়া কারোর নিরা...

December 18, 2025 9:06 AM

views 20

ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি – ইউ কে পি এন পি, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, বিপজ্জনকভাবে কম ভোল্টেজের বিদ্যুৎ পরিবহন এবং ইন্টারনেট ও মোবাইল পরিষেবার অব্যাহত বিপর্যয়ের তীব্র নিন্দা জানিয়েছে। 

ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি – ইউ কে পি এন পি, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, বিপজ্জনকভাবে কম ভোল্টেজের বিদ্যুৎ পরিবহন এবং ইন্টারনেট ও মোবাইল পরিষেবার অব্যাহত বিপর্যয়ের তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে ইউ কে পি এন পি-র মুখপাত্র সরদার নাসির আজিজ খান বলে...

December 17, 2025 10:38 PM

views 16

বিদেশে পাঠরত চিনা পড়ুয়াদের বড়সড় অংশ দেশে ফিরে আসায় সেদেশে বেকারত্ব বাড়ছে বলে খবরে প্রকাশ।

বিদেশে পাঠরত চিনা পড়ুয়াদের বড়সড় অংশ দেশে ফিরে আসায় সেদেশে বেকারত্ব বাড়ছে বলে খবরে প্রকাশ। চিনের শিক্ষা মন্ত্রক জানিয়েছে , বিদেশে ভিসা এবং চাকরির সুযোগ সংকুচিত হওয়ায় 2024 এর পর থেকে ৪ লক্ষ ৯৫ হাজার পড়ুয়া দেশে ফিরে এসেছে, আগের বছরের তুলনায় যা ১৯.১ শতাংশ বেশি । ইংরাজি ভাষা এবং প্রযুক্তির দি...

December 17, 2025 10:06 AM

views 36

জর্ডন ও ইথিওপিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে আজ ওমানে পৌঁছবেন।

জর্ডন ও ইথিওপিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে আজ ওমানে পৌঁছবেন। ওমানের রাষ্ট্রপ্রধান সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি সেদেশ সফর করবেন। তাঁর সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল থাকবে।  ভারত -ওমান  কূটনৈতিক সম্পর্কের  ৭০তম বার্ষিকীতে প্র...