খেলার খবর

November 29, 2024 8:55 AM

views 21

পিভি সিন্ধু ও লক্ষ্য সেন, সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আজ খেলতে নামবেন।

লখনউয়ে আজ সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে দুপুর ১২টার পর।     পিভি সিন্ধু ও লক্ষ্য সেন গতকাল পুরুষ এবং মহিলাদের সিঙ্গেলসের কোয়ার্টারে ফাইনালে পৌঁছন।    অন্যম্যাচে উন্নতি হুডা, থাইল্যান্ডের প্রতিযোগীকে হারিয়ে কোয়ার্টার ফা...

November 27, 2024 9:41 PM

views 24

ভারতের পেস বোলার জসপ্রীত বুমরা পুরুষদের টেস্ট ক্রিকেট বোলারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন।

ভারতের পেস বোলার জসপ্রীত বুমরা পুরুষদের টেস্ট ক্রিকেট বোলারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডাকে সরিয়ে ১১ পয়েন্ট লিড নিয়ে তিনি প্রথম স্থানে উঠে এলেন। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অসাধারণ পারফরমেন্স তাঁকে শীর্ষ স্থান পেতে সাহায্য করেছে। এই ম্যাচে তিনি ৮ উইক...

November 23, 2024 6:21 PM

views 29

পার্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে যশস্বী ও রাহুলের হাফসেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১৮ রানে এগিয়ে ভারত।

পার্থের অপটাস স্টেডিয়ামে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১৮ রানে এগিয়ে এগিয়ে গেছে। ৭ উইকেটে ৬৭ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১০৪ রানে শেষ হয়ে যায়। মিচেল স্টার্ক ২৬, এলেক্স ক্যারি ২১ রান করেন। ভারত অধিনায়ক...

November 21, 2024 8:22 PM

views 31

চীনা মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের তারকা খেলোয়াড় ডাবলসে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

পুরুষদের ডাবলসেও ভারতের চিরাগ সেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি জুটি, ডেনমার্কের রাসমুস কেজের ও ফ্রেডরিক সোগার্ডকে ২১-১৯,২১-১৫’য় হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

November 17, 2024 9:02 PM

views 23

২০০৬ সালে জেমস ব্লেকের পর প্রথম আমেরিকান হিসেবে এটিপি ফাইনালসে পৌঁছেছেন টেলর ফ্রিজ।

ইতালির জানিক সিনার এটিপি ফাইনালস টেনিস টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন। ইতালির তুরিনে গতকাল সিনার সেমিফাইনাল ম্যাচে নরওয়ের ক্যাসপার রুডকে ৬-১, ৬-২ স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজের মুখোমুখি হবেন। ফ্রিজ সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভকে ৬-৩,...

November 17, 2024 4:42 PM

views 27

কল্যাণী স্টেডিয়ামে আগামীকাল জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলা, উত্তর প্রদেশের বিরূদ্ধে খেলবে।

কল্যাণী স্টেডিয়ামে আগামীকাল জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলা, উত্তর প্রদেশের বিরূদ্ধে খেলবে। গতকাল বাংলা ৪-০ গোলে ঝাড়খণ্ডকে হারিয়ে এবারের সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছিল। বুধবার বাংলা গ্রুপে তাদের শেষ ম্যাচে বিহারের বিরূদ্ধে খেলবে।

November 10, 2024 5:31 PM

views 21

তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নিয়েছে

পার্থে আজ তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ এ জিতে নিয়েছে। পাকিস্তান টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায়। অস্ট্রেলিয়া ৩১.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায়। সিন এবট ৩০, ম্যাট শর্ট ২২ রান করেন। পাকিস্তানের শাহীন আফ্রিদি, ...

November 6, 2024 9:36 PM

views 32

ইডেনে কোচবিহার ট্রফি ক্রিকেটের প্রথম দিনে মুম্বাইয়ের বিরুদ্ধে বাংলা পাঁচ উইকেটে ২৯২ রান করেছে।

ইডেনে কোচবিহার ট্রফি ক্রিকেটের প্রথম দিনে মুম্বাইয়ের বিরুদ্ধে বাংলা পাঁচ উইকেটে ২৯২ রান করেছে। আশুতোষ কুমার ১১৩ রানে অপরাজিত আছেন। অঙ্কিত চ্যাটার্জী ১০৮ রান করেছে।

November 6, 2024 9:32 PM

views 21

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিনের শেষে বাংলা কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৪৯ রান করেছে।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিনের শেষে বাংলা কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৪৯ রান করেছে। কর্ণাটক টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায়। বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ১০১, সুদীপ চ্যাটার্জি ৫৫ রান করেছেন। শাহবাজ আহমেদ ৫৪ ও ঋদ্ধিমান সাহা ৬ রানে অপরাজিত...

November 6, 2024 10:36 AM

views 22

২০৩৬ সালে অলিম্পিক এবং প্যারালিম্পিক্স আয়োজন করতে চেয়ে ভারতীয় অলিম্পিক সংস্হা আই ও এ , আন্তর্জাতিক অলিম্পিক কমিটি – আই ও সি-র ভবিষ্যত আয়োজক কমিশনকে চিঠি দিয়েছে।

২০৩৬ সালে অলিম্পিক এবং প্যারালিম্পিক্স আয়োজন করতে চেয়ে ভারতীয় অলিম্পিক সংস্হা আই ও এ , আন্তর্জাতিক অলিম্পিক কমিটি – আই ও সি-র ভবিষ্যত আয়োজক কমিশনকে চিঠি দিয়েছে। গত মাসেই এই চিঠি পাঠানো হয় বলে জানা যায়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৩৬-এ অলিম্পিক আয়োজন করার ব্যাপারে তার সরকারের সদিচ্ছার কথা...