খেলার খবর

March 8, 2025 11:29 AM

views 25

ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রণব ভেঙ্কটেশ মন্টিনিগ্রোতে অনুষ্ঠিত FIDE বিশ্ব দাবা জুনিয়র চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শিরোপা জিতেছেন

১৮ বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রণব ভেঙ্কটেশ মন্টিনিগ্রোতে অনুষ্ঠিত FIDE বিশ্ব দাবা জুনিয়র চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শিরোপা জিতেছেন। বিশ্বনাথন আনন্দ, পেন্টাল হরিকৃষ্ণ এবং অভিজিৎ গুপ্তার পর চতুর্থ ভারতীয় হিসেবে প্রণব বিশ্ব জুনিয়র খেতাব জিতেছেন।

March 8, 2025 8:32 AM

views 22

মোহনবাগান সুপারজায়ান্ট ও ইস্টবেঙ্গল  দু’দলই আজ এবারের আইএসএলে লিগ পর্বে তাদের শেষ ম্যাচ খেলতে নামছে

মোহনবাগান সুপারজায়ান্ট ও ইস্টবেঙ্গল  দু’দলই আজ এবারের আইএসএলে লিগ পর্বে তাদের শেষ ম্যাচ খেলতে নামছে। শিলং এর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তাদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল পাঁচটায়।  সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপারজায়ান্ট, ...

March 5, 2025 12:20 PM

views 1

আইএসএল ফুটবলের ম্যাচে আজ জামশেদপুর, ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে

খেল।  জামশেদপুরের জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে  খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। জামশেদপুর ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় চতুর্থ এবং ওড়িশা ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে রয়েছে

March 5, 2025 12:07 PM

views 31

AFC চ্যালেঞ্জ লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে ইস্টবেঙ্গল, তুর্কমেনিস্তানের এফ সি-র মুখোমুখি

ইস্টবেঙ্গল আজ AFC চ্যালেঞ্জ লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের এফ সি  আর্কাদাগের বিরূদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়।  ফিরতি ম্যাচ হবে ১২ ই মার্চ তুর্কমেনিস্তানে।

March 5, 2025 8:38 AM

views 34

ভারত, অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে, পঞ্চম বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে

ভারত, অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে, পঞ্চম বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল  প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ৩ বলে ২৬৪ রানে সব কটি উইকেট হারায়।  অধিনায়ক স্টিভ স্মিথ ৭৩, অ্যালেক্স কেরি ৬১, ট্র্যভিস হেড ৩৯ রান কর...

March 1, 2025 7:51 AM

views 20

ICC চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেটে অস্ট্রেলিয়া সেমিফাইনালে

ICC চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেটে অস্ট্রেলিয়া, সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে গ্রুপ এ থেকে ভারত ও নিউজিল্যান্ড ইতমধ্যেই সেমিফাইনালে পৌঁছেছে। গতকাল লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের গ্রুপ B-র ম্যাচটি বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। দু’দলই এক পয়েন্ট করে পায়। এর আগে নির্ধারিত ৫০ ওভারে প...

February 28, 2025 9:59 AM

views 18

জার্মান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আজ মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারত – চীন মুখোমুখি

জার্মান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আজ ভারতের মিক্সড ডাবলস জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো কোয়ার্টার ফাইনালে চীনের গাও জিয়া জুয়ান ও উ মেং ইংয়ের বিরুদ্ধে খেলবেন। জার্মানির জোন্স রালফি জ্যানসেন ও থুক ফুয়ং এনগুয়েনকে ২১-১০, ২১-১৯ ব্যবধানে হারিয়ে ভারতীয় জুটি কোয়ার্টার ফাইনালে ওঠেন। পুরুষদের সি...

February 22, 2025 11:04 AM

views 25

এফ আই এইচ  প্রো-লীগ হকিতে হরমনপ্রীত সিং-এর নেতৃত্বে ভারতীয় পুরুষ দল ৩-১ গোলে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে।

     এফ আই এইচ  প্রো-লীগ হকিতে হরমনপ্রীত সিং-এর নেতৃত্বে ভারতীয় পুরুষ দল ৩-১ গোলে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতরাতে এই ম্যাচের ৮ মিনিটের মাথায় আয়ারল্যান্ডের হয়ে গোল করেন জেরেমি ডানকান। পরে ভারতের মনদীপ সিং, জার্মানপ্রীত সিং ও সুবজিৎ সিং গোল শোধ করে দলকে জয় এনে দেন। আজ...

February 22, 2025 10:51 AM

views 20

করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে আফগানিস্তানকে পরাজিত করে।

করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে আফগানিস্তানকে পরাজিত করে। জয়ের জন্য ৩১৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ইনিংস ৪৩ ওভার তিন বলে ২০৮ রানে থেমে যায়। রহমত শাহ ৯০ রান করেন। কাসিগো রাবাদা তিনটি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা টসে ...

February 18, 2025 10:14 AM

views 34

  খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় তথা চূড়ান্ত পর্যায়ের খেলা স্থগিত করা হয়েছে।

  খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় তথা চূড়ান্ত পর্যায়ের খেলা স্থগিত করা হয়েছে। তুষারপাত কম হওয়ার কারণে এই সিদ্ধান্ত।আগামী ২২ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের গুলমার্গের  কাঙডুরি ফেজ ওয়ান ও গলফ কোর্সে এ্যাল্পাইন স্কিয়িং, নর্ডিক স্কিয়িং,স্কাই মাউন্টেনিয়ারিং ও স্নো বোর্ডিং অনুষ্ঠ...