সংসদের উভয় কক্ষের অধিবেশন, অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেছে। একইসঙ্গে এবছরের ২৮শে জানুয়ারী শুরু হওয়া বাজেট অধিবেশন শুরু হয়েছে।
সমাপ্তি ভাষণে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, চলতি অধিবেশনে ৯৩ শতাংশ কাজ হয়েছে। ৪১ বার অধিবেশন বসেছে। ১২ টি সরকারি বিল এসময়কালে সংসদে পেশ করা হয়েছে, যার মধ্যে ৯’টি অনুমোদিত হয়েছে।
অনুরূপভাবে রাজ্যসভায় সমাপ্তি ভাষণে চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণান জানান, এবারের অধিবেশনে ১১০ শতাংশ কাজ হয়েছে। দেশের উন্নতির লক্ষ্যে এবারের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষিত হয়েছে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে এবার হরিবংশ, পুনর্নির্বাচিত হয়েছেন।