April 18, 2026 1:14 PM

printer

ইজরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যেই ইরাণ সবরকম বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার কথা ঘোষনা করেছে।

ইজরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যেই ইরাণ সবরকম বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার কথা ঘোষনা করেছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি সমাজমাধ্যমে একথা জানিয়ে বলেন, যুদ্ধবিরতির সময়কালে এই জলপথ খোলা থাকবে। যদিও জাহাজগুলিকে ইরাণের বন্দর ও সামূদ্রিক সংগঠনের স্থির করা সুসমন্বিত জলপথই ব্যবহার করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ার পোষ্টে বলেন, তেহেরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরাণের বন্দরগুলিতে মার্কিন নৌসেনার প্রতিরোধ অব্যাহত থাকবে।

এদিকে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষনার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশের বেশী নেমেছে। গত কয়েকসপ্তাহ ধরে এই জলপথ বন্ধ ছিল।