April 18, 2026 1:25 PM

printer

রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ জানিয়েছে, পশ্চিম এশিয়ার গাজায় আটক পরিবারগুলির জন্য পানীয় জল পৌঁছে দিতে তাদের নিযুক্ত দুই ট্রাক চালক ইজরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন

রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ জানিয়েছে, পশ্চিম এশিয়ার গাজায় আটক পরিবারগুলির জন্য পানীয় জল পৌঁছে দিতে তাদের নিযুক্ত দুই ট্রাক চালক ইজরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, উত্তর গাজায় গতকাল সকালে ট্রাকে জল ভরার সময় ইজরায়েলি বাহিনী তাঁদের অপর আক্রমণ চালায়। ঘটনাস্থলেই তাঁরা নিহত হন, এবং আরও দুজন আহত হন। এরপর থেকেই ইউনিসেফের উদ্যোগে গাজায় নাগরিকদের জন্য জল সরবরাহ ব্যবস্থা স্থগিত রাখা হয়েছে। এই ঘটনার বিষয়ে তদন্ত করার জন্য ইউনিসেফ ইজরায়েলি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে।