সংযুক্ত আরব আমিরশাহি আগামী পয়লা মে থেকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলি নিয়ে তৈরি আন্তঃসরকারি সংস্থা OPEC থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। তেলের অন্যতম সর্ব বৃহৎ উৎপাদক দেশটির এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বাজারে তেলের সরবরাহ ও মূল্যের উপর OPEC এর প্রভাব কমবে বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহির OPEC ছাড়া নিয়ে এর আগেও বহুবার চর্চা হয়েছে। কারণ ওপেকের উৎপাদন কোটার মাধ্যমে নিজেদের ইচ্ছে মতো তারা বেশি পরিমাণে তেল বিশ্বের বাজারে বিক্রি করতে পারবে না বলে অসন্তোষ প্রকাশ করে সংযুক্ত আরব আমিরশাহী। অবশ্য পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে তেলের সংকটের কারণে সংযুক্ত আরব আমিরশাহীর ওপেকের সদস্য পদ ছাড়ার তাৎক্ষনিক কোনও প্রভাব তেলের বাজারে পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
News On AIR | April 29, 2026 6:56 AM
সংযুক্ত আরব আমিরশাহি আগামী পয়লা মে থেকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলি নিয়ে তৈরি আন্তঃসরকারি সংস্থা OPEC থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে।