প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের উত্তর প্রদেশে সফর করছেন। আজ সকালে তিনি বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পূজা করবেন। এরপর প্রধানমন্ত্রী হরদোই যাবেন এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী বি এল ডব্লিউ থেকে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত একটি রোড-শোয়-অংশ নেবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।
এর আগে, প্রধানমন্ত্রী বারাণসীতে আয়োজিত মহিলা সম্মেলন এর একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন যে, দেশের গুরুত্বপূর্ণ বিষয়াগুলিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহিলাদের শক্তিশালী ভূমিকা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, সংসদে নারী শক্তি বন্দন বিলকে সমর্থন না জানিয়ে বিরোধী দলগুলো মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে।