চলতি মাসের ২৫ তারিখ দুপুরে ভারত বিদ্যুতের সর্বকালীন সর্বোচ্চ ২৫৬ গিগাওয়াটের চাহিদা সফল ভাবে পূরণ করেছে। প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুতের যোগানের সঙ্গে দেশের এই বিপুল পরিমাণ বিদ্যুতের চাহিদা পুরণ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রক। ২০২৪ সালের মে মাসের ২৫০ গিগাওয়াটের সর্বকালীন চাহিদাকে ছাপিয়ে গিয়েছে এবারের পরিসংখ্যান। মন্ত্রক আরও জানায়, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পরমাণুবিদ্যুৎ ও পুনর্নবীকরণ শক্তির মতো বিভিন্ন উৎসের পরিধি বাড়িয়ে এই চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে। পুনর্নবীকরণ শক্তির মধ্যে বিশেষ করে সৌর শক্তির অবদান উল্লেখযোগ্য বলে জানায় মন্ত্রক।
News On AIR | April 29, 2026 6:53 AM
চলতি মাসের ২৫ তারিখ দুপুরে ভারত বিদ্যুতের সর্বকালীন সর্বোচ্চ ২৫৬ গিগাওয়াটের চাহিদা সফল ভাবে পূরণ করেছে।