December 28, 2025 9:43 PM

printer

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তি স্থাপনের ক্ষেত্রে ইউক্রেনের কোন তাড়া নেই।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তি স্থাপনের ক্ষেত্রে ইউক্রেনের কোন তাড়া নেই। তারা যদি সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করতে না চায় মস্কো তাহলে বল প্রয়োগ করে তা করবে। গতকাল রাষ্ট্রপতি পুতিন, চিফ অফ দা জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এবং বিভিন্ন সেনা গোষ্ঠীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন।বৈঠকের পর পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনের সীমান্ত এলাকায় বাফার জোন তৈরির কাজ ভালোভাবে চলছে ।

      ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্স্কি সম্প্রতি বলেছেন ,চার বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়া,জোপোরিঝঝিয়া পরমাণু কেন্দ্র সংলগ্ন এলাকা দখল করে রেখেছে। ইউক্রেনের জন্য ওই এলাকায় রেড লাইন করে দেওয়া হয়েছে। ফ্লোরিডায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে  এই কথা বলেন। এই মন্তব্যের পরই পুতিনের এই বৈঠক।