May 13, 2026 9:06 AM

printer

ভারতে আগামীকাল দুদিনের ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক বসতে চলেছে

ভারতে আগামীকাল দুদিনের ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক বসতে চলেছে। বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এই বৈঠকের সভাপতিত্ব করবেন। ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা ছাড়াও সদস্যক ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তারা সাক্ষাৎ করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে বিদেশ মন্ত্রীদের  মধ্যে মত বিনিময় হবে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রী ডঃ জয়শঙ্কর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আজ সকালে তিনি চিলির বিদেশ মন্ত্রী ফ্রান্সিসকো পেরেস ম্যাকেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় করবেন। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রী রোনাল্ড নামোলা ও ব্রাজিলের বিদেশ মন্ত্রী মাউলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। সন্ধ্যের পর তিনি রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মত বিনিময় করবেন।