April 29, 2026 6:38 PM

printer

রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় এপর্যন্ত গড়ে ভোট পড়েছে ৭৮.৬৮ শতাংশ

পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফায় বিকেল ৫-টা পর্যন্ত ৮৯.৯৯ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে পূর্ব বর্ধমানে সর্বাধিক ৯২.৪৬ শতাংশ এবং কলকাতা দক্ষিণে সবচেয়ে কম ৮৬.১১ শতাংশ ভোট পড়ার খবর মিলেছে।

এছাড়াও হুগলীতে ৯০.৩৪ শতাংশ, হাওড়ায় ৮৯ শতাংশের বেশি, কলকাতা উত্তরে ৮৭.৭৭, নদীয়ায় ৯০ শতাংশের সামান্য বেশি। উত্তর ২৪ পরগনায় ৮৯.৭৪, পূর্ব বর্ধমানে ৯২.৪৬ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮৯.৫৭ শতাংশ ভোট পড়েছে বলে জানা যাচ্ছে। ছোটোখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর ভোটদান পর্ব শান্তিপূর্ণ রয়েছে।