অবাধ ও সুষ্ঠু এবং হিংসামুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্হা নিয়েছে বল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। সাংবাদিকদের গতকাল তিনি বলেন, নির্বাচন পরিচালনা এবং অশান্তি এড়াতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সতর্কতামূলক ব্যবস্হা হিসেবে অশান্তি সৃষ্টি করতে পারে এমন প্রায় ৩ হাজার দুষ্কৃতিকে এপর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ভোটারদের ভয় দেখানো বা ভোটদানে বাধা দেওয়ার মতো অভিযোগ উঠলে পুলিশকে যথাযথ ব্যবস্হা নিতে হবে। মোট বুথের ৩০ শতাংশ সংকটপ্রবণ এবং অশান্তিপ্রবণ বলে চিহ্নিত হয়েছে। নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটদাতাদের উদ্দেশে আহ্বান জানান তিনি।
ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে গতরাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন শ্রী আগরওয়াল। বৈঠক করেন, ১৪২-টি বিধানসভা কেন্দ্রের সব থানার ওসির সঙ্গে। পুলিশের ঊর্দ্ধতন আধিকারিকরাও সেখানে উপস্হিত ছিলেন বলে খবর। আজ ভোরেও সব পর্যবেক্ষকদের সঙ্গে CEO বৈঠক করেছেন বলে সূত্রের খবর।