April 29, 2026 8:37 AM

printer

কড়া নিরাপত্তায় রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় আজ ৭ জেলার ১৪২-টি আসনে ভোটগ্রহণ চলছে।

কড়া নিরাপত্তায় রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় আজ ৭ জেলার ১৪২-টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোট নেওয়া হবে সন্ধে ৬-টা পর্যন্ত। ৩ কোটি ২১ লক্ষের বেশি ভোটদাতা ১ হাজার, ৪৪৮ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। মহিলা প্রার্থী রয়েছেন ২২০ জন।

     অ্যাপিলেট ট্রাইব্যুনালে ছাড়পত্র মেলায় ১ হাজার ৪৬৮ জন ভোটার তালিকায় অন্তভূক্ত হয়েছেন। এই দফায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা।

 দ্বিতীয় দফায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৪১ হাজার ১-টি। এর মধ্যে মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৮৪৫-টি। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ১৩-টি ভোটগ্রহণ কেন্দ্র পরিচালনা করবেন। মোট ৪ হাজার ৩৮৮-টি বুথ অতি সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই বুথগুলিতে অতিরিক্ত ক্যামেরা বসানোর পাশাপাশি মোতায়েন থাকছে বাড়তি বাহিনী। ভোটার কার্ড না থাকলে ১২-টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের সচিত্র নথি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি সহ পাসবুক ইত্যাদি।